সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা

আড়াইহাজারে মাছ ধরতে গিয়ে মিলল থানার লুন্ঠিত শটগান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৯৭ 🪪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে মাছ ধরার সময় ২০২৪ সালের ৫ আগস্ট থানা থেকে লুন্ঠিত হওয়া একটি শটগান উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের সিংগারপুর গ্রামের একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সোয়া ৯টার দিকে সিংগারপুর এলাকার বাসিন্দা মোঃ রেজাউল করিমের মালিকানাধীন পুকুরে জেলেরা মাছ ধরতে নামেন। এ সময় মাছ ধরার জালের সাথে একটি আগ্নেয়াস্ত্র উঠে আসে। বিষয়টি জানাজানি হলে পুকুর মালিক রেজাউল করিম তাৎক্ষণিকভাবে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেনকে অবহিত করেন।

খবর পেয়ে ওসির নির্দেশে আড়াইহাজার থানার এসআই (নিঃ) মোহাম্মদ বিন আসাদ সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। উদ্ধারকৃত অস্ত্রটি যাচাই-বাছাই করে পুলিশ নিশ্চিত হয় যে, এটি ২০২৪ সালের ৫ আগস্ট থানা থেকে লুন্ঠিত হওয়া সরকারি শটগান (যার বাট নং- ৬৫১)। পরবর্তীতে পুলিশ পুকুরের উত্তর-পূর্ব পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি জব্দ করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, “উদ্ধারকৃত শটগানটি আড়াইহাজার থানার লুণ্ঠিত অস্ত্র। এটি বর্তমানে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং সাধারণ ডায়েরি (জিডি) মূলে জব্দ করা হয়েছে।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের সময় দেশের বিভিন্ন থানার ন্যায় আড়াইহাজার থানাতেও হামলার ঘটনা ঘটে এবং বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ লুন্ঠিত হয়। ওই সময় হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় আজ এই শটগানটি উদ্ধার হলো।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102