সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা

বিসিক চেয়ারম্যান বেনজির আহমেদ টিটুকে তারাবো পৌর যুবদল ও বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১০৩ 🪪

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর নবনিযুক্ত চেয়ারম্যান বেনজির আহমেদ (টিটু) -কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, তারাবো পৌর শাখার আহবায়ক মোহাম্মদ আফজাল কবির

সম্প্রতি বিসিক কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই অভিনন্দন জানান। এসময় বিসিকের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে রূপগঞ্জ থানা বিএনপির অন্যতম সদস্য শাহজাহান চৌধুরী বাবু, তারাবো পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম (আরিফ) এবং তারাবো পৌর শাখা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদল ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বিসিকের বর্তমান কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারাবো পৌর যুবদলের আহবায়ক মোহাম্মদ আফজাল কবির বলেন, “দেশের অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের গুরুত্ব অপরিসীম। আমরা বিশ্বাস করি, বেনজির আহমেদ (টিটু) সাহেবের মতো একজন দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের হাত ধরে বিসিক নতুন উচ্চতায় পৌঁছাবে। উদ্যোক্তাদের কল্যাণে তাঁর গৃহীত পদক্ষেপগুলো দেশের শিল্পায়নে মাইলফলক হয়ে থাকবে।”

নেতৃবৃন্দ বিসিক চেয়ারম্যানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাঁর নেতৃত্বে বিসিকের ভবিষ্যৎ সফলতার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। চেয়ারম্যান বেনজির আহমেদ (টিটু) এসময় আগত নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের শিল্প খাতের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

পরিশেষে, উপস্থিত নেতৃবৃন্দ চেয়ারম্যানের কর্মজীবনের সার্বিক সফলতা কামনা করে সৌজন্য সাক্ষাৎটি সমাপ্ত করেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102