শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত। 

বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করলো মানব কল্যাণ পরিষদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৬ 🪪

বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে ‘দক্ষতায় গড়ি সম্মিলিত ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মানব কল্যাণ পরিষদ-এর উদ্যোগে পহেলা আগস্ট বিকেলে নারায়ণগঞ্জ পাঠানটুলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূইয়ার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন অর্থ সচিব শাহাদাত হোসেন তৌহিদ।

এ-সময় মানব কল্যাণ পরিষদের ভাইস চেয়ারম্যান স্বপন চৌধুরী, সাংগঠনিক সচিব আকবর হোসেন সুমন, শিক্ষা বিষয়ক সচিব দিনাত জাহান ইভা বলেন, “দক্ষতায় গড়ি সম্মিলিত ভবিষ্যৎ” আমাদের মনে করিয়ে দেয় যে- দক্ষতা উন্নয়ন এখন আর ব্যক্তি পর্যায়ের বিষয় নয়; এটি সামষ্টিক দায়িত্ব, যার ওপর নির্ভর করছে সামাজিক সংহতি, শান্তি এবং টিকে থাকার মত টেকসই উন্নয়ন।প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসা মানব কল্যাণ পরিষদ জানে—দক্ষতা কোনো বিলাসিতা নয়, এটি দারিদ্র্য থেকে মুক্তির প্রকৃত হাতিয়ার। বাংলাদেশের গ্রামীণ ও প্রান্তিক তরুণ-তরুণীদের বাস্তবতাও এর বাইরে নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই, সবুজ অর্থনীতিতে রূপান্তর এবং সামাজিক জটিলতা বৃদ্ধির এই সময়ে, শুধু কারিগরি দক্ষতা যথেষ্ট নয়। প্রয়োজন প্রযুক্তিগত, ডিজিটাল, পরিবেশগত, সামাজিক, মানসিক ও নাগরিক দক্ষতার একটি সুসমন্বিত সমন্বয়।

অনুষ্ঠানে নারী উদ্যোক্তা খাদিজা খান শারমিন, রিমু আফরোজ, রাশিদা হক, জান্নাতুল মীম, বিথী বেগম, নূর নাহার, শাহানাজ ইসলাম, রওশন আরা লাকী, আয়শা আক্তার, সমাজকর্মী শফিউর রহমান রাজু, সেলিম রেজা হৃদয়, আইরিন সুলতানা সহ বিভিন্ন কোর্সের প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, তরুণ ও যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন।

পরিশেষে আনন্দ বিনোদনের মধ্যে তিনজন নারী উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবকের শুভ জন্মদিন উপলক্ষে সম্মানে কেক কেটে উচ্ছাস প্রকাশ করে উজ্জীবিত হয়ে ওঠে সকলে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102