শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার চৌরঙ্গী ফ্যান্টাসী ইকো পার্ক সংরক্ষণ করে আইসিটি নির্মাণের দাবি: জেলা প্রশাসককে স্মারকলিপি ঝটিকা মিছিলের পরিকল্পনার অভিযোগে ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শান্ত গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা: পলাতক আসামিদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে নারায়ণগঞ্জের ‘RoboBee Innovators’ বন্ধু ফজলুল হক মিলন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ডা. মজিবুর রহমানের অভিনন্দন জমি বিরোধে বন্দর বেজেরগাঁওয়ে ব্যবসায়ী ও পরিবারের ওপর হামলার অভিযোগ ​‘শুধু ক্যারিয়ার নয়, মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান’- মাওলানা আবদুল জব্বার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মূল লক্ষ্য: মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল 

জাতীয়তাবাদী পল্লী চিকিৎসা এসোসিয়েশন না’গঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৭৮ 🪪

জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসা এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় নগরীর চাষাঢ়া বালুরমাঠস্থ ব্লু পেয়ার চায়নিজ রেস্টুরেন্টে এ সম্মেলনের আয়োজন করা হয়। ‎‎এতে জেলার বিভিন্ন উপজেলা ও থানা থেকে আগত পল্লী চিকিৎসক এবং সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

‎‎সম্মেলনে বক্তারা বলেন, দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবায় পল্লী চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই তাদের প্রশিক্ষণ, পেশাগত নিরাপত্তা, সরকারি স্বীকৃতি ও কল্যাণমূলক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। একই সঙ্গে নারায়ণগঞ্জে সংগঠনের একটি স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

‎‎শেষে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, পল্লী চিকিৎসকদের ঐক্য সুদৃঢ় করা এবং জনস্বাস্থ্যসেবায় আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

‎‎বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসা এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
‎‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান এবং নারায়ণগঞ্জ জেলা হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব রহমান।

‎‎প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী চিকিৎসা সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ডা. মুজিবুর রহমান, উদ্বোধক ‎বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসা সমিতির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস. এম. মারুফ হোসেন।

‎সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসা সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রহমত আলী, সহ-সভাপতি এইচ. এম. জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক রমিজ হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল হামিদ উল্লাহ এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ।
‎‎এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, ফতুল্লা থানা শাখার সভাপতি মোহাম্মদ জাকির হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা শাখার নেতা মো. আসলাম হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম দুলাল, রূপগঞ্জ থানা শাখার সভাপতি এস. এম. শাহাদাৎ হোসেনসহ জেলার বিভিন্ন থানা ও উপজেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিপুল সংখ্যক পল্লী চিকিৎসক।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102