সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা

জুলাই অভ্যুত্থানের চেতনা—দেশ বিক্রি হবে না, বৈষম্য থাকবে না’: ফতুল্লায় বাসদের পথসভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৭১ 🪪

ঐতিহাসিক ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৫টায় ফতুল্লা বটতলা (রেললাইন) এলাকায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ফতুল্লা আঞ্চলিক শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অকুতোভয় আত্মত্যাগের মধ্য দিয়ে একটি স্বৈরাচারী শাসনের পতন ঘটলেও সাধারণ মানুষের কাঙ্ক্ষিত বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা আজও প্রতিষ্ঠিত হয়নি। অভ্যুত্থানের দুই বছর পূর্ণ হতে চললেও মানুষ আজও মব সন্ত্রাস, খুন, চাঁদাবাজি, মাদক এবং বিচারহীনতার আশঙ্কায় দিন কাটাচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচারের স্বপ্ন ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে।

বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার বিদায়ের প্রাক্কালে জাতীয় সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত ‘অসম’ বাণিজ্য চুক্তি এবং চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার তীব্র সমালোচনা করেন তারা। নেতৃবৃন্দ বলেন, “জুলাই অভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্যমুক্তি। কিন্তু আজ দেশের বন্দর, জ্বালানি ও জাতীয় সম্পদ বিদেশি কর্পোরেট স্বার্থের কাছে সমর্পণ করা হচ্ছে। কোনো সাম্রাজ্যবাদী শক্তির আধিপত্য দেশের মানুষ মেনে নেবে না।”

শিল্পাঞ্চল ফতুল্লার প্রেক্ষাপট তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, একদিকে দ্রব্যমূল্যের আকাশচুম্বী ঊর্ধ্বগতি, অন্যদিকে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি সময়মতো পাচ্ছে না। এমনকি নিজের উপার্জিত অর্থ ব্যাংকের এটিএম বুথ থেকে তুলতেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হতে হচ্ছে। এছাড়া বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকটে শিল্পাঞ্চলের মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেটকে ‘অবাস্তব’ আখ্যা দিয়ে তারা বলেন, এটি সাধারণ মানুষের ওপর করের বোঝা আরও বাড়াবে।

সভাপতির বক্তব্যে জামাল হোসেন বলেন, “শুধুমাত্র সরকার পরিবর্তনই যথেষ্ট নয়। বর্তমান লুটপাট ও মুনাফাভিত্তিক আর্থ-সামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া প্রকৃত মুক্তি আসবে না। মুক্তিযুদ্ধের সাম্য ও জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি শোষণমুক্ত বাংলাদেশ গড়তে শ্রমিক-কৃষক-ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে।”

বাসদ ফতুল্লা থানা কমিটির সদস্য ও রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ, জেলা বর্ধিত ফোরামের সদস্য রুহুল আমিন সোহাগ, শহিদুল ইসলাম, মাসুদ রানা ও সফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে অবিলম্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দর বিদেশি ইজারা মুক্ত করা, সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ এবং শ্রমিকদের ব্যাংকিং সেবা ও বিশুদ্ধ পানির নিশ্চয়তা বিধানের জোর দাবি জানানো হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102