রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জালকুড়ি আহলে সুন্নাত-ওয়াল জামাতের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুসাপুর ইউনিয়ন যুবসমাজের আয়োজনে আনন্দঘন নৌ ভ্রমণ খালেদা জিয়ার ত্যাগের ঋণ এ দেশের মানুষ শোধ করতে পারবে না: এমপি মান্নান নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা: ভারতের সৌরভ চৌবে অপরাজিত চ্যাম্পিয়ন অর্থনীতির কঠিন সময়ের পূর্বাভাস স্পষ্ট, সতর্ক না হলে মূল্য দিতে হবে ব্যবসায়ীদের:নাজমুল আনছারী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: ডা. মজিবুর রহমানের বিনম্র শ্রদ্ধা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা শুরু সন্ত্রাসীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে, নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারা দিন’: এড. টিপু বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শ্রদ্ধা মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন 

জুলুম-নির্যাতন করে সত্যপন্থী দলকে নিশ্চিহ্ন করা যায় না’ — জামায়াত নেতা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫৯ 🪪

জুলুম-নির্যাতন, গুম ও হত্যার মাধ্যমে কোনো আদর্শিক ও সত্যপন্থী রাজনৈতিক দলকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করা যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার।

শনিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে ২০২৪ সালের ১ আগস্টের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে আবদুল জব্বার বলেন, বৈষম্যবিরোধী কোটা আন্দোলন যখন শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে রূপ নেয়, তখন সরকার স্বৈরাচারী কায়দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করে।

তিনি বলেন, “তারা ভেবেছিল আইন, জেল-জুলুম ও হত্যাকাণ্ডের মাধ্যমে একটি আদর্শিক আন্দোলনকে নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু আল্লাহর কী অপরূপ মহিমা! মাত্র চার দিনের ব্যবধানে যারা জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল, তারাই জনগণের তীব্র রোষের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।”

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের মানুষের ওপর দমন-পীড়ন চালিয়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য জামায়াতে ইসলামী, বিএনপিসহ দেশের মুক্তিকামী মানুষ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে।

আবদুল জব্বারের দাবি, গত ১৭ বছরে কোনো অপরাধ ছাড়াই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের হাজার হাজার নেতাকর্মীকে বছরের পর বছর কারাভোগ করতে হয়েছে এবং নানা ধরনের অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমদ।

এ সময় নারায়ণগঞ্জ মহানগরী ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102