শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ফতুল্লার পশ্চিম কায়েমপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৬০ 🪪

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলামকে সভাপতি এবং মুহাম্মাদ সুলতান মাহমুদকে সেক্রেটারি করে ৪৫ সদস্য বিশিষ্ট এই শক্তিশালী কমিটি গঠন করা হয়।

সোমবার (৩ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের শিবু মার্কেটস্থ নগর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নবগঠিত কমিটির নাম ঘোষণা ও শপথবাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম। নগর সভাপতি মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আরিফুল ইসলাম বলেন, “নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। আগামীতে এই মহানগরকে আপনারা সাংগঠনিকভাবে সুসংগঠিত করে ইসলামী আন্দোলনের দুর্ভেদ্য দুর্গে পরিণত করবেন, ইনশাআল্লাহ। প্রতিটি দায়িত্বশীলকে আমীরের আনুগত্য এবং সময় ও মালের সর্বোচ্চ কুরবানীর দৃষ্টান্ত স্থাপন করে ময়দানে সক্রিয় থাকতে হবে।”

ঘোষিত ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি:
নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সভাপতি: মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলাম
সহ-সভাপতি: মুফতি মাসুম বিল্লাহ, মুহাম্মাদ নূর হোসেন, মোহাম্মদ ওমর ফারুক, এডভোকেট শফিকুল ইসলাম ও হাফেজ আমীন উদ্দিন।
সেক্রেটারি: মুহাম্মাদ সুলতান মাহমুদ
জয়েন্ট সেক্রেটারি: আলহাজ্ব আমান উল্লাহ
এসিস্ট্যান্ট সেক্রেটারি: ডা. নুরুজ্জামান সাইফুল
সাংগঠনিক সম্পাদক: জোবায়ের হোসেন (১), মাওলানা শামসুল আলম (২), ইসমাইল হোসেন (৩), মুহা. আব্দুল হক (৪) ও মুহাম্মাদ আব্দুল হান্নান (৫)।
প্রচার সম্পাদক: আব্দুল্লাহ মুহাম্মদ হাসান, দফতর সম্পাদক: মুহাম্মাদ সোহেল প্রধান, অর্থ ও প্রকাশনা সম্পাদক: মুহাম্মাদ মামুনুর রশিদ, প্রশিক্ষণ সম্পাদক: মুফতি মুহাম্মাদ ইমদাদুল হক, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক:মুহাম্মাদ আনোয়ার হোসেন,আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক: হাজী শাহজাহান ব্যাপারি

এছাড়াও কমিটিতে মাও. রেজাউল করিম (ছাত্রী ও মহিলা ইউনিট), হাজী আব্দুস সালাম (ত্রাণ ও সমাজ কল্যাণ), জাসিম উদ্দিন ফরাজী (শিল্প ও বাণিজ্য), ফারুক হাওলাদার (নির্বাচন ও জনপ্রতিনিধি) সহ বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে। ৪৫ সদস্যের এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মাওলানা মুজিবুর রহমান, মুহাম্মাদ জাহাঙ্গীর কবির, সাইফুল ইসলাম খানসহ আরও বিশিষ্ট নেতৃবৃন্দ।

শপথ গ্রহণ শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দেশ ও জাতির শান্তি এবং ইসলামী হুকুমত কায়েমের লক্ষে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102