সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ: ছাত্রদল নেতা সাইদুরের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৬৫ 🪪

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের নির্দেশে এক বিশাল মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুর রহমানের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি ফতুল্লা কাশীপুর ইউনিয়ন মহাসড়ক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাইদুর রহমানের নেতৃত্বে মশাল হাতে কয়েক শ’ নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের বাবুরাইল ও মন্ডলপাড়া মোড় হয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সাইদুর রহমান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১৮ কোটি মানুষের আস্থার প্রতীক। গত ২০২৫ সালের ডিসেম্বরের নির্বাচনের পর তিনি দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা পুনরায় চালু করেছেন এবং ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছেন।”

সম্প্রতি আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল ‘এনসিপি’-র কঠোর সমালোচনা করে তিনি বলেন, “আমরা নতুন যে কোনো রাজনৈতিক উদ্যোগকে স্বাগত জানাই। কিন্তু এনসিপি নামের ওই দলের কিছু নেতা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করছেন, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রাজনীতির মাঠে শিষ্টাচার থাকা জরুরি।”

তিনি আরও বলেন, “বিগত ১৭ বছরের স্বৈরশাসনের ক্ষত মুছে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে অর্থনীতি পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলস পরিশ্রম করছেন। অথচ এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর মতো ব্যক্তিরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়েও যে ভাষায় কটূক্তি করছেন, তা অত্যন্ত লজ্জাজনক। অবিলম্বে এসব কুরুচিপূর্ণ মন্তব্য বন্ধ না করলে রাজপথেই তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

মশাল মিছিলে জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন। মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে এনসিপি নেতাদের ধৃষ্টতার প্রতিবাদ জানান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102