সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাষাড়ার যানজট নিরসনে দৃশ্যমান স্বস্তি: প্রশাসনের পাশাপাশি যাঁর সক্রিয় ভূমিকা, তিনি আহমেদুর রহমান তনু ২৮ নভেম্বর তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, নিবন্ধন ১০ নভেম্বর পর্যন্ত পদ স্থগিতের সিদ্ধান্তকে ‘অন্যায়’ দাবি: আপিলের ঘোষণা আনোয়ার প্রধানের দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতা আনোয়ার প্রধান ও রিফাতের পদ স্থগিত সুবিধা বঞ্চিত মানুষের পাশে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি নারায়ণগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, আসছেন হাসনাত আব্দুল্লাহ ব্যক্তিগত অর্থায়নে সাদিপুরবাসীর জন্য সড়ক সংস্কার করেছি,অপপ্রচারের নিন্দা জানাই: চেয়ারম্যান প্রার্থী কাউসার  নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ফতুল্লায় বস্তাবন্দি হাত-পা বাঁধা অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষমেলা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ১৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৩৫ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১,৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপন দত্ত (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে সোনারগাঁও থানাধীন জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামের হাবিবুর রহমান পিয়ারের বাড়ির সামনের গেটে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন স্বপন দত্তকে তল্লাশি করে ১,৭০০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত স্বপন দত্ত কুমিল্লা জেলার কোতয়ালী থানার রানী দীঘির পাড় এলাকার মৃত রমনি দত্তের ছেলে। বর্তমানে তিনি ওই থানার রাজ মঙ্গলপুর এলাকায় বসবাস করেন।

থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের সিডিএমএস (CDMS) পর্যালোচনায় দেখা গেছে, স্বপন দত্তের নামে আগে থেকেই আদালতে ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এবং অপরাধ দমনে জেলা পুলিশের নির্দেশনায় তাদের এই বিশেষ অভিযান নিয়মিত চলমান থাকবে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102