বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকতায় বিশেষ অবদানে ‘গুণী সাংবাদিক সম্মাননা স্মারক’ পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর ও আহত ১০ নারায়ণগঞ্জে বিপিএইচসিডিএ-এর সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উদ্যোগে  কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন  নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: জনগণের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নারায়ণগঞ্জ সদর ডাকঘরে ‘স্মার্ট সার্ভিস পয়েন্ট’ বন্ধ: চরম ভোগান্তিতে গ্রাহক, নেপথ্যে ব্যক্তিগত স্বার্থের অভিযোগ নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মনোনীত হলেন এড. আবু আল ইউছুফ খান টিপু ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মাদক ব্যবসায়ী রাজ্জাক ও আয়েশার

নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৮৭ 🪪

নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং সাধারণ গ্রাহকদের ওপর প্রিপেইড বিদ্যুৎ মিটার চাপিয়ে দেওয়া বন্ধসহ পাঁচ দফা দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্মারকলিপি দিয়েছে অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের হাতে এই স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের পক্ষ থেকে নারায়ণগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট পাঁচটি প্রধান দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো:

১. সাধারণ আবাসিক গ্রাহকদের জন্য ভোগান্তি সৃষ্টিকারী প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপন কার্যক্রম অবিলম্বে স্থগিত করা।
২. নারায়ণগঞ্জ জেলাকে ‘বিশেষ’ শ্রেণির জেলায় উন্নীত করা।
৩. মেট্রোরেল সেবা নারায়ণগঞ্জ শহর পর্যন্ত সম্প্রসারণ করা।
৪. শহরের যানজট নিরসনে চাষাঢ়া থেকে কমলাপুর পর্যন্ত রেল চলাচল সীমাবদ্ধ রাখা।
৫. ঐতিহাসিক হাজীগঞ্জ ও সোনাকান্দা দুর্গ সংস্কার করে আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তর করা।

সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, “প্রিপেইড মিটার কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটি সাধারণ মানুষের টিকে থাকার লড়াই। মিটারে অতিরিক্ত কোড ও ডিজিট ব্যবহারের জটিলতায় সাধারণ মানুষ দিশেহারা। বিশেষ করে নিম্ন আয়ের গার্মেন্টস শ্রমিকদের জন্য অগ্রিম টাকা দিয়ে বিদ্যুৎ ব্যবহার করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।” তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, “আমরা নারায়ণগঞ্জবাসী’র উত্থাপিত দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং জনগুরুত্বপূর্ণ। বিশেষ করে নারায়ণগঞ্জকে বিশেষ ক্যাটাগরির জেলায় উন্নীত করার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এছাড়া প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও সিটি করপোরেশনের সমন্বয়ে ঐতিহাসিক দুর্গগুলোর উন্নয়নে কাজ চলছে।”

প্রিপেইড মিটার প্রসঙ্গে তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে বিদ্যুৎ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং ইতিবাচক পর্যালোচনা চলছে। সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রিপেইড মিটার স্থাপনের গতি সাময়িকভাবে ধীর রাখা হতে পারে। এ সময় তিনি সাধারণ মানুষকে ধৈর্য ধরার এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানান।

স্মারকলিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ নূর উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নারায়ণগঞ্জের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে সরকার দ্রুততম সময়ের মধ্যে এই দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102