জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’ ফতুল্লা থানা শাখার প্রচার ও মিডিয়া সেলের সম্পাদক হিসেবে আরদিন আহমেদ সিয়ামকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
তিনি বর্তমানে সংগঠনটির ফতুল্লা থানা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, ত্বরান্বিত এবং গণমাধ্যমের সাথে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে তাকে এই নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জানানো হয়।
নতুন দায়িত্ব পাওয়ার পর আরদিন আহমেদ সিয়াম সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেছেন।