মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান

পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২২৮ 🪪

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ব্যবসায়িক কেন্দ্র নিতাইগঞ্জের সংকীর্ণ রাস্তা ও লোড-আনলোডিং সমস্যা নিরসনে মিলগুলো বিসিকের মতো কোনো পরিকল্পিত খাস জমিতে স্থানান্তরের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার (৮ আগস্ট) নগরীর নিতাইগঞ্জস্থ পায়রা কনভেনশন সেন্টারে নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের নবনির্বাচিত ত্রি-বার্ষিক কার্যকরী কমিটির অভিষেক ও সম্মাননা অনুষ্ঠানে এই দাবি জানানো হয়।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবীণ ও নবীন ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন, “আমাদের এই নতুন কমিটি অত্যন্ত গতিশীল। আমাদের মূল লক্ষ্য জনগণের আটা ও ময়দার চাহিদা মেটাতে নিরলসভাবে উৎপাদন অব্যাহত রাখা। তবে নিতাইগঞ্জ একটি নদী বিধৌত ঐতিহ্যবাহী এলাকা হলেও এটি গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে। এখানকার রাস্তা অত্যন্ত সরু হওয়ায় পণ্যবাহী ট্রাক চলাচলে চরম বিঘ্ন ঘটে।”

তিনি আরও বলেন, “আমরা চাই বিসিকের মতো কোনো খাস জমি বা নদীর তীরবর্তী এলাকায় আমাদের মিলগুলো স্থানান্তরের জন্য সরকার লিজ প্রদান করুক। পরিকল্পিত শিল্পনগরী তৈরি হলে আমরা কর্পোরেট কালচারের সাথে তাল মিলিয়ে দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারব। এ বিষয়ে আমরা সিটি কর্পোরেশন ও প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার চেষ্টা করব।”

সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল আলী তার বক্তব্যে বলেন, “সারা বাংলাদেশের সিংহভাগ আটা ও ময়দা এই নারায়ণগঞ্জ থেকে সরবরাহ করা হয়। দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে আমাদের বিশাল অবদান রয়েছে। তবে বর্তমানে বিভিন্ন কারণে এই শিল্প অনেকটা রুগ্ন শিল্পের পর্যায়ে চলে গেছে। আমাদের লক্ষ্য হবে সরকারের বিভিন্ন পর্যায়ের সাথে যোগাযোগ করে মিল মালিকদের জন্য সুযোগ-সুবিধা আদায় করা এবং এই শিল্পকে পুনরায় চাঙ্গা করা।”

অনুষ্ঠানে ২০২৬-২০২৯ মেয়াদের জন্য ২৪ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটির উল্লেখযোগ্য কর্মকর্তারা হলেন: সভাপতি: আলহাজ্ব মোহাম্মদ সোহাগ, ঊর্ধ্বতন সহ-সভাপতি: আলহাজ্ব মোঃ আব্দুল মতিন (মন্টু), সহ-সভাপতি: আলহাজ্ব মোঃ জালাল মিয়া ও আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক: মোহাম্মদ ইকবাল আলী, সহ-সাধারণ সম্পাদক: জনাব জিয়াউদ্দিন আহমেদ খান ও আলহাজ্ব মোঃ হোসাইন বোখারী। কোষাধ্যক্ষ: আলহাজ্ব মোঃ আব্দুর রব সিকদার, সহ-কোষাধ্যক্ষ: হাজী মোঃ আসাদুজ্জামান শামীম, সাংগঠনিক সম্পাদক: আলহাজ্ব মোঃ আব্দুর রহমান পাঠান, দপ্তর সম্পাদক: আলহাজ্ব মোঃ জামান মিয়া, প্রচার সম্পাদক: আলহাজ্ব মোঃ কামরুজ্জামান।

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে আলহাজ্ব মোঃ জসিমউদ্দিন মৃধা, জনাব মোঃ মোক্তার হোসেন, আলহাজ্ব মোহাম্মদ ইব্রাহীমসহ আরও অনেকে শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে বিদায়ী কমিটির নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং নতুন কমিটির মাধ্যমে নিতাইগঞ্জের ব্যবসায়িক পরিবেশ উন্নত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102