নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম রাজপথের লড়াকু সৈনিক ফতেহ মোহাম্মদ রেজা রিপনের ৫১তম জন্মদিন উদযাপিত হয়েছে। এই বিশেষ দিনটি উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সংগঠক খায়রুল কবির মুন্না।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় নগরের মিশনপাড়াস্থিত হোসিয়ারী সমিতির কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে প্রিয় নেতাকে ফুলের তোড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান খায়রুল কবির মুন্না।
শুভেচ্ছা বিনিময়কালে সাবেক ছাত্রনেতা খায়রুল কবির মুন্না বলেন, “ফতেহ মোহাম্মদ রেজা রিপন ভাই নারায়ণগঞ্জের রাজপথের এক সাহসী ও পরীক্ষিত নাম। বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। ৫১তম জন্মদিনের এই শুভক্ষণে আমরা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। আগামী দিনে তার নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আরও শক্তিশালী হবে বলে আমাদের বিশ্বাস।”
অনুষ্ঠানে মহানগর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে ফতেহ মোহাম্মদ রেজা রিপনের দীর্ঘ রাজনৈতিক জীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।