সোমবার (২৪ আগস্ট) বন্দর ইস্পাহানী এলাকায় অবস্থিত তাঁর নিজ বাসভবনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী বন্দর থানা আমীর মাওলানা মুফতী আতিকুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: বন্দর থানা নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম, সাবেক থানা আমীর ডা. শহিদুল ইসলাম, থানা সেক্রেটারি জহুরুল ইসলাম, জামায়াতে নেতা প্রফেসর জানে আলম, জামায়াতে নেতা মাওলানা জাকির হোসাইন প্রমূখ।
এছাড়াও দোয়া অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। দোয়া ও মুনাজাতে বন্দর থানা জামায়াতের সাবেক এই ব্যাবসায়ী এই শীর্ষ নেতার দ্রুত আরোগ্য, শারীরিক সুস্থতা এবং নেক হায়াত কামনা করে পরম করুণাময় আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।