নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক ফতেহ মোহাম্মদ রেজা রিপনের ৫১তম জন্মদিন পালিত হয়েছে। এই বিশেষ দিনটি উপলক্ষে তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চিকিৎসক নেতা ডাঃ মজিবর রহমান।
মঙ্গলবার (২৫ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম সদস্য ডাঃ মজিবুর রহমান এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় ডাঃ মজিবুর রহমান বলেন, “ফতেহ মোহাম্মদ রেজা রিপন নারায়ণগঞ্জের রাজপথের এক সাহসী ও পরীক্ষিত নাম। দলের ক্রান্তিলগ্নে এবং বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি যে ত্যাগ ও সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা আমাদের জন্য অনুপ্রেরণার। তার ৫১তম জন্মদিনে আমি মহান আল্লাহর দরবারে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ মহানগর বিএনপিকে সুসংগঠিত করতে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে রেজা রিপনের মতো নিবেদিতপ্রাণ নেতার প্রয়োজন অপরিসীম। আগামী দিনের গণতান্ত্রিক লড়াই-সংগ্রামেও তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আমি বিশ্বাস করি।”
উল্লেখ্য, ফতেহ মোহাম্মদ রেজা রিপন নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে একজন জনপ্রিয় ও পরিচিত ব্যক্তিত্ব। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত এবং দলের দুঃসময়ে নেতা-কর্মীদের আগলে রাখতে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছেন। তার জন্মদিনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।