বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৯১ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম সদস্য ডাঃ মজিবুর রহমান।

এক শুভেচ্ছা বার্তায় ডাঃ মজিবুর রহমান বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের সকল সদস্যের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে এই অভিনন্দন জানান।

বিবৃতিতে তিনি বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদেশের রাজনীতির এক অত্যন্ত সজ্জন, অভিজ্ঞ ও দেশপ্রেমিক ব্যক্তিত্ব। রাজপথের দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর তাঁর এই সম্মানজনক পদে আসীন হওয়া দেশ ও জাতির জন্য এক নতুন আশার আলো। আমরা বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ ও বিচক্ষণ নেতৃত্বে দেশে আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে।”

ডাঃ মজিবুর রহমান আরও উল্লেখ করেন, একজন অভিভাবক হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর সমস্যা সমাধানে সদয় দৃষ্টি রাখবেন। তাঁর মেধা ও প্রজ্ঞা রাষ্ট্র পরিচালনায় এক অনন্য উচ্চতা যোগ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শুভেচ্ছা বার্তার শেষে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানোর ঢল নেমেছে। এরই ধারাবাহিকতায় বিশিষ্ট চিকিৎসক নেতা ডাঃ মজিবুর রহমান এই উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102