বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৩৫ 🪪

নবনিযুক্ত খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সোহাগ।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মোহাম্মদ সোহাগ নবনিযুক্ত খাদ্যমন্ত্রীকে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানান। শুভেচ্ছা বিনিময় শেষে তারা দেশের খাদ্যশিল্প, বিশেষ করে আটা-ময়দা ও ফ্লাওয়ার মিল খাতের বর্তমান চালচিত্র এবং এই শিল্পের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় মোহাম্মদ সোহাগ খাদ্য খাতের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। একই সঙ্গে ফ্লাওয়ার মিল মালিকদের স্বার্থ সুরক্ষা এবং এই শিল্পের আধুনিকায়নে ও টেকসই প্রসারে মন্ত্রীর বিশেষ দৃষ্টি ও সহযোগিতা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশের খাদ্য নিরাপত্তা আরও জোরদার হবে।

উল্লেখ্য, মোহাম্মদ সোহাগ দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান ‘মীম শরৎ গ্রুপ’-এর ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি ব্যবসায়িক ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বর্তমানে তিনি বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102