বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

ফুলবাড়ী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বাসদের শ্রদ্ধা নিবেদন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১০৫ 🪪
ফুলবাড়ী  দিবসে বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ চাষাড়া স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

আজ ২৬, ০৮,২০২৬ বুধবার বিকাল ৫ টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে চাষাড়াস্হ স্মৃতি স্তম্ভে  ফুলবাড়ির শহিদদের স্মরণে পুস্পবস্তক অর্পণ করেন ।

উপস্থিত ছিলেন বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, বাসদ নেতা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহসাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ সহ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, ২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীতে প্রস্তাবিত উন্মুক্ত পদ্ধতির কয়লাখনি প্রকল্প বাতিল, এশিয়া এনার্জিকে প্রত্যাহার, জাতীয় সম্পদ ও পরিবেশ রক্ষা এবং মানুষের জীবন-জীবিকার নিরাপত্তার দাবিতে সংঘটিত গণআন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে তিনজন আন্দোলনকারী নিহত হন এবং দুই শতাধিক মানুষ আহত হন। সেই রক্তাক্ত ঘটনার স্মরণে প্রতিবছর ২৬ আগস্ট ‘ফুলবাড়ী দিবস’ বা ‘ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস’ পালন করা হয়।

‘ফুলবাড়ি দিবসের চেতনা হলো দেশের সম্পদ সাম্রাজ্যবাদীদের হাতে কখনো দেওয়া যাবে না এবং দেশকে বিক্রি করা যাবে না ’ কিন্তু আমরা দেখছি আবারও এই বিএনপি সকার দিনাজপুরের ফুলবাড়ির কয়লা খনি নিয়ে এশিয়া এনার্জির সাথে চুক্তি করতে চাচ্ছে। যা কোন ভাবেই কাম্য নয়। কোন ভাবেই সরকার গনবিরোধী এই সিদ্ধান্ত নিতে পারে না।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102