বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১০২ 🪪
ঐতিহাসিক ১২ই রবিউল আউয়াল উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ পশ্চিম (নারায়ণগঞ্জ মহানগরী)-এর উদ্যোগে এক বিশাল ‘সিরাতুন্নবী (সা:) শীর্ষক সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট বিকালে সাইনবোর্ড শান্তিধারা পূর্ব এলাকার ১৫ নম্বর ভবনের মিতালি মার্কেটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
​শান্তিধারা পূর্ব ওয়ার্ড জামায়াতের সভাপতি মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও মেয়র পদপ্রার্থী মাওলানা আব্দুল জব্বার।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিশ্ব মানবতার বন্ধু হযরত মুহাম্মদ (সা:)-এর জীবন ও আদর্শই মানবজাতির জন্য একমাত্র উত্তম পথ। দুনিয়ার সমস্ত লোভ-লালসা পরিহার করে একমাত্র সিরাতুল মুস্তাকিম তথা মহান রবের নির্দেশিত পথে ফিরে আসতে পারলেই দুনিয়া ও আখেরাতে প্রকৃত সাফল্য অর্জন সম্ভব।”
​সম্মেলনে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গ্র্যাজুয়েট ও ঢাকা রায়েরবাগ বায়তুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুজাহিদুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মসজিদে নূর মাহমুদপুর জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম পিরোজপুরী।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারী, ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ​মুহাম্মদ জামাল হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণ মজলিশে শুরা ও  আমীর, যাত্রাবাড়ী পূর্ব থানা মোঃ শাহজাহান খান, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর মাহাবুব আলম।
​উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সিরাতুন্নবী (সা:) সম্মেলনে এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ তাওহীদী জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102