নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ছাত্রনেতা জিয়াউর রহমান জিয়ার মা মরহুমা হামিদা বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বাদ আসর নগরীর দেওভোগ সাকিম আলী জামে মসজিদে মরহুমার পরিবারের উদ্যোগে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুমা হামিদা বেগমসহ সকল কবরবাসীর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।
এ সময় রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাহফিলটি এক শোকাতুর মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত হয়ে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল সবুর সেন্টু, সদস্য আওলাদ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান, দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ এবং মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন।
আরও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহ্, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ রাজীব, শাহীন আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রাজু আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা মোজাম্মেল হোসেন, সাজু দেওয়ান, সুমন দেওয়ান ও বিল্লাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ২১ আগস্ট শুক্রবার রাত সোয়া ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হামিদা বেগম। মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র জিয়াউর রহমান জিয়াসহ চার কন্যা, অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।