বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে  ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন: মহানগরী আমীরের তীব্র নিন্দা ও প্রতিবাদ  নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ, ডিপিডিসিতে স্মারকলিপি সংবাদ যদি বস্তুনিষ্ঠ হয়, তবেই তা সবার জন্য মঙ্গল বয়ে আনে: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন ফতুল্লায় পুলিশের বড় সাফল্য: ১৫১০ পিস ইয়াবাসহ ‘হোটেল মাসুদ’সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রাকিবের খোজঁ নিলেন জামায়াত আমীর আব্দুল জব্বার পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসকের সভাপতিত্বে সমন্বয় সভা এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জের সাংবাদিকতা, আইন ও নাগরিক আন্দোলনে মাহবুবুর রহমান মাসুমের অবদানের ৪ দশক নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রক্তাক্ত জুলাইয়ের ২ বছর: নারায়ণগঞ্জে মাঠের সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ! 

চিকিৎসা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য: ডা. মুজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২৭৪ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে ‘ডক্টরস কেয়ার হসপিটাল এন্ড ল্যাব’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে হীরাঝিল এলাকার ফুলকলি স্কুল সংলগ্ন জি-ফাইভ (G5) ভবনে ফিতা কেটে এই নতুন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সদস্য ডা. মুজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মুজিবুর রহমান বলেন, “চিকিৎসা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে উদ্যোগ নূরজাহান মোল্লা নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমাদের দেশের অধিকাংশ মানুষ এখনো শহরমুখী। কিন্তু শহরমুখী না হয়ে যদি তৃণমূল পর্যায়ে বা মানুষের আবাসন এলাকার কাছাকাছি মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায়, তবেই প্রকৃত উন্নয়ন সম্ভব।”

তিনি আরও বলেন, “চিকিৎসক, রাজনীতিবিদ কিংবা রাষ্ট্র পরিচালনায় যারা আছেন, আমাদের সবারই মূল লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। ডক্টরস কেয়ার হসপিটাল এন্ড ল্যাবের চেয়ারম্যান নূরজাহান মোল্লা সেই মহান কাজটিই করেছেন। নারায়ণগঞ্জ প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি হিসেবে আমি গর্বিত যে, আমাদের সদস্য সংখ্যা বাড়ল এবং আমাদের সেবার পরিধি আরও বিস্তৃত হলো।”

ডক্টরস কেয়ার হসপিটাল এন্ড ল্যাবের চেয়ারম্যান নূরজাহান মোল্লার সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আধুনিক ল্যাব ও অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে এই এলাকায় সাশ্রয়ী মূল্যে নির্ভুল পরীক্ষা-নিরীক্ষা ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠান শেষে আগত অতিথিরা হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং এর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102