বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই  হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা

নারায়ণগঞ্জে বিজ্ঞানী মাদাম কুড়ির ৯২তম মৃত্যুবার্ষিকী পালিত: মানবকল্যাণে তাঁর ত্যাগ চিরস্মরণীয়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩৭৫ 🪪

মহীয়সী নারী বিজ্ঞানী মাদাম কুড়ির ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকাল ৫টায় নারায়ণগঞ্জ সিটি পার্কে বিজ্ঞান আন্দোলন মঞ্চ, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মাদাম কুড়ির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের উপদেষ্টা সুলতানা আক্তার, সংগঠনের সদস্য সাইফুল ইসলাম, নাবিল হাসান, আবিদ ও মাহিন্দ্র সূর্য্য।

আলোচনা সভায় বক্তারা বলেন, “মাদাম কুরি ছিলেন বিজ্ঞানের আকাশের এক উজ্জ্বল ধ্রুবতারা। তিনি কেবল প্রথম নারী নোবেল বিজয়ীই নন, বরং ইতিহাসের একমাত্র ব্যক্তি যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন শাখায় (১৯০৩ সালে পদার্থবিজ্ঞানে এবং ১৯১১ সালে রসায়নে) নোবেল পুরস্কার জয় করেছিলেন। তাঁর আবিষ্কৃত তেজস্ক্রিয় মৌল রেডিয়াম ও পোলেনিয়াম আধুনিক বিজ্ঞানের অগ্রযাত্রায় এবং চিকিৎসাবিজ্ঞানে আমূল পরিবর্তন নিয়ে এসেছে।”

বক্তারা মাদাম কুড়ির জীবন সংগ্রামের কথা তুলে ধরে বলেন, “তাঁর এগিয়ে যাওয়ার পথটি মোটেও সহজ ছিল না। শৈশব থেকেই দারিদ্র্য, অনাহার আর নানা প্রতিকূলতা ছিল তাঁর নিত্যসঙ্গী। কিন্তু কোনো বাধাই তাঁকে লক্ষ্যচ্যুত করতে পারেনি। বিজ্ঞানের সাধনাকে তিনি কখনোই ব্যক্তিগত উপার্জন বা স্বার্থসিদ্ধির উপায় হিসেবে দেখেননি। এমনকি নিজের যুগান্তকারী আবিষ্কারের জন্য কোনো প্যাটেন্ট গ্রহণ না করে তিনি তা মানবজাতির কল্যাণে উন্মুক্ত করে দিয়েছিলেন।”

নেতৃবৃন্দ আরও বলেন, মাদাম কুরি আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর এই নিঃস্বার্থ ত্যাগ এবং বিজ্ঞানের প্রতি একাগ্রতা বর্তমান প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা। পৃথিবীর ইতিহাসে তিনি তাঁর কর্মের মাধ্যমে চিরকাল অম্লান হয়ে থাকবেন।

শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের বিভিন্ন পর্যায়ের কর্মী ও বিজ্ঞান অনুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102