বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে  ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন: মহানগরী আমীরের তীব্র নিন্দা ও প্রতিবাদ  নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ, ডিপিডিসিতে স্মারকলিপি সংবাদ যদি বস্তুনিষ্ঠ হয়, তবেই তা সবার জন্য মঙ্গল বয়ে আনে: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন ফতুল্লায় পুলিশের বড় সাফল্য: ১৫১০ পিস ইয়াবাসহ ‘হোটেল মাসুদ’সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রাকিবের খোজঁ নিলেন জামায়াত আমীর আব্দুল জব্বার পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসকের সভাপতিত্বে সমন্বয় সভা এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জের সাংবাদিকতা, আইন ও নাগরিক আন্দোলনে মাহবুবুর রহমান মাসুমের অবদানের ৪ দশক নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রক্তাক্ত জুলাইয়ের ২ বছর: নারায়ণগঞ্জে মাঠের সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ! 

জানমালের নিরাপত্তা ও মালিকানা রক্ষায় নাসিক প্রশাসকের কাছে শেয়ারহোল্ডারদের লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৮৭ 🪪

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পর এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সিদ্ধিরগঞ্জের ১০নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী ‘নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিল’-এর শেয়ারহোল্ডাররা।

বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে নগরভবনে গিয়ে নাসিক প্রশাসকের হাতে সরাসরি এই অভিযোগপত্র তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত শেয়ারহোল্ডারদের বক্তব্য শুনে বিষয়টি খতিয়ে দেখার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন নাসিক প্রশাসক।

লিখিত অভিযোগে শেয়ারহোল্ডাররা জানান, ২০০১ সালে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মিলটি ৫১০ জন স্থায়ী শ্রমিক-কর্মচারীর কাছে হস্তান্তর করা হয়েছিল। সরকারি গেজেট ও চুক্তি অনুযায়ী শেয়ারহোল্ডার ব্যতীত অন্য কারও মালিক হওয়ার সুযোগ নেই এবং একজন সর্বোচ্চ ১০টি শেয়ারের মালিক হতে পারবেন।

তবে মিলের দায়িত্ব নেওয়ার পর তৎকালীন চেয়ারম্যান সামসুদ্দিন প্রধান ও তার সহযোগীরা ব্যাপক অনিয়ম, অতিরিক্ত শেয়ার বিতরণ, এজিএম বন্ধ রাখা এবং লভ্যাংশ আত্মসাৎ করে মিলটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যান। পরবর্তীতে নিজের অপকর্ম ঢাকতে সামসুদ্দিন প্রধান স্থানীয় সাবেক এমপি নাসিম ওসমান ও শামীম ওসমানের সন্ত্রাসী বাহিনীর যোগসাজশে ‘নীট কনসার্ন গ্রুপ’-এর মাধ্যমে মিলের মালিকানা কেড়ে নেওয়ার চক্রান্ত শুরু করেন।

অভিযোগে আরও বলা হয়, এই অবৈধ দখলের প্রতিবাদ করায় সাধারণ শেয়ারহোল্ডারদের ওপর দীর্ঘ দিন ধরে নির্যাতন চালানো হয়েছে। বিগত সরকারের পতনের পর শামীম ওসমান ও তার বাহিনী পালিয়ে গেলেও নীট কনসার্ন গ্রুপ এখনো নিজস্ব বাহিনী দিয়ে শেয়ারহোল্ডারদের হয়রানি ও জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে; এমনকি বর্তমান শ্রমিকবান্ধব সরকারের সুনাম ক্ষুণ্ন করতে তারা ক্ষমতাসীনদের নাম ব্যবহার করছে।

মামলার কথা তুলে ধরে অভিযোগে বলা হয়েছে, এ বিষয়ে হাইকোর্টে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। কতিপয় ব্যক্তি আদালতের আদেশ ভুলভাবে উপস্থাপন করে মিলের ভেতর বিভ্রান্তিকর সাইনবোর্ড লাগিয়ে বৈধ বাসিন্দাদের উচ্ছেদের চেষ্টা করলে শেয়ারহোল্ডাররা পুনরায় রিট করেন (নং-১৬৬২৩/২০২৩)। এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত অবৈধ পর্ষদ ও নীট কনসার্নের সকল কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেন, যা এখনো বলবৎ আছে।

এমনকি মিলের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিটিএমসি-ও এই শেয়ার ক্রয়-বিক্রয় প্রক্রিয়াকে অবৈধ বলে আদালতে জানিয়েছে। শেয়ারহোল্ডারদের অভিযোগ, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এখনো সন্ত্রাসী কায়দায় তাদের উচ্ছেদের চেষ্টা চালানো হচ্ছে, যার ফলে মিলের অভ্যন্তরে বসবাসরত প্রকৃত অংশীদাররা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই অবস্থায় জানমালের নিরাপত্তা ও মিলের মালিকানা রক্ষায় তারা নাসিক প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এসময় শেয়ারহোল্ডারদের পক্ষে উপস্থিত ছিলেন, মো: ইয়াকুব, রবি চন্দ্র দাস ও আব্দুল রউফসহ আরও অনেকে।

উল্লেখ্য, এর আগে গত ২৪ জুন একই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের কাছেও লিখিত অভিযোগ দিয়েছিলেন এই শেয়ারহোল্ডাররা। তিনিও সে সময় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102