বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকতায় বিশেষ অবদানে ‘গুণী সাংবাদিক সম্মাননা স্মারক’ পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর ও আহত ১০ নারায়ণগঞ্জে বিপিএইচসিডিএ-এর সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উদ্যোগে  কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন  নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: জনগণের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নারায়ণগঞ্জ সদর ডাকঘরে ‘স্মার্ট সার্ভিস পয়েন্ট’ বন্ধ: চরম ভোগান্তিতে গ্রাহক, নেপথ্যে ব্যক্তিগত স্বার্থের অভিযোগ নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মনোনীত হলেন এড. আবু আল ইউছুফ খান টিপু ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মাদক ব্যবসায়ী রাজ্জাক ও আয়েশার

ফতুল্লা থানা কৃষকদলের সম্মেলনে ফজলুল হক ভূইয়ার বিশাল শোডাউন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৯৪ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ফতুল্লা থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে বিশাল নেতাকর্মীর বহর নিয়ে রাজপথে ব্যাপক শক্তি প্রদর্শন করেছেন সোনারগাঁ উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ফজলুল হক ভূইয়া।

শনিবার (২৫ জুলাই) বিকেলে ফতুল্লার ঐতিহাসিক ডিআইটি মাঠে আয়োজিত এই সম্মেলনে তিনি এক বর্ণাঢ্য মিছিল সহকারে যোগদান করেন।

সম্মেলনস্থলে পৌঁছানোর আগে ফজলুল হক ভূইয়ার নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী ও সমর্থকদের একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিআইটি মাঠে সম্মেলনস্থলে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে থাকা রকমারি ব্যানার, ফেস্টুন এবং দলীয় স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

সম্মেলনে অংশ নিয়ে ফজলুল হক ভূইয়া বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে আমরা ঐক্যবদ্ধ। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সোনারগাঁ কৃষকদল সবসময় রাজপথে সক্রিয় থাকবে। আজকের এই উপস্থিতি প্রমাণ করে যে, সাধারণ মানুষ ও কৃষকরা আজ জাতীয়তাবাদী শক্তির পতাকাতলে ঐক্যবদ্ধ।”

সোনারগাঁ থেকে আসা নেতাকর্মীদের এই বিশাল উপস্থিতি ও সুশৃঙ্খল মিছিলটি সম্মেলনে আগত কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে। সম্মেলনে কৃষকদলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এই দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে ফতুল্লা ও আশপাশের এলাকায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102