সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা

সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের বৃক্ষরোপণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১১৯ 🪪

আজকের বৃক্ষ রোপণই গড়ে তুলবে, আগামীর সবুজ রূপগঞ্জ স্লোগানকে সামনে রেখে সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন আন্দোলনকে এগিয়ে নিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাব।

২৫ জুলাই শনিবার সকালে রূপগঞ্জ থানায় ফলজ ও ঔষধী চারা রোপণের মধ্য দিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নব নিয়োগপ্রাপ্ত প্রশাসক নূর নবী ভুইয়া, রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন, রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক মকবুল হোসেন, সদস্য সচিব মোঃ পারভেজ, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোহসিন মিয়া, দৈনিক যায়যায়দিন পত্রিকার আড়াইহাজার উপজেলা প্রতিনিধি ও আড়াইহাজার টাইমসের সম্পাদক নজরুল ইসলাম, রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের সদস্য জিকে দিলু, জিন্নাত হোসেন, রনি আহমেদ, মোমেন মিয়া, সিরাজুল ইসলাম, রিপন সরকার, মোঃ শাহীন,  মাছুম মিয়া,  শরীফ চৌধুরী, কামাল হোসেন, রাকিবুল ইসলাম,  আরেফিন মাহমুদ উপল,  মোঃ তারেক,  মনিরুল ইসলাম রিপন, সৈকত হোসেন, মোঃ সামসুল ইসলাম নাঈ, সেলিম সাইব, দেবাশীষসহ আরো অনেকে।

‎রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের নেতৃবৃন্দ জানান, সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন আন্দোলনকে এগিয়ে নিতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ রূপগঞ্জ গড়ে তুলতে আমরা রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছি।  বৃক্ষরোপণের বিকল্প নেই। এ উপলক্ষে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে কর্মসূচিতে অংশগ্রহণ করে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানানো হয়েছে।


এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102