শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনকা মিলনায়তনে কাল গভীর নলকূপ ব্যবহারকারীদের পর্যালোচনা সভা; নগরবাসীকে উপস্থিত থাকার আহবান  ৩০০ ফিট সড়কে ছিনতাইকারীর কবলে জেলা প্রজন্ম দল নেতা সেলিমুল্লাহ সেলিম ঈদ পুনর্মিলনীতে মোগরাপাড়াবাসী পূর্ণ সমর্থন দিলেন চেয়ারম্যান প্রার্থী হাজী মো.আশরাফ উদ্দিনকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৬ষ্ঠতলায় ঐতিহ্যবাহী সাহিত্য জোট’র মাসিক সভা অনুষ্ঠিত বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশন ও আবাসনের দাবি: নারায়ণগঞ্জে সমাবেশ অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাকে জড়িয়ে নোংরা রাজনীতি ও ব্যক্তিগত ষড়যন্ত্র চলছে’: মশিউর রহমান রনি নারায়ণগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, প্রাণনাশের হুমকি ফতুল্লায় ১৫০০ পুড়িয়া গাঁজাসহ মাদক কারবারি দম্পতি গ্রেফতার শিল্পনগরী নারায়ণগঞ্জের পরিকল্পিত উন্নয়নে গঠিত হলো ‘এনডিএ’; প্রজ্ঞাপন জারি

চুনকা মিলনায়তনে কাল গভীর নলকূপ ব্যবহারকারীদের পর্যালোচনা সভা; নগরবাসীকে উপস্থিত থাকার আহবান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৮৬ 🪪

নারায়ণগঞ্জ নগরীতে গভীর নলকূপের রেজিস্ট্রেশন বাতিলের আন্দোলন এবং এ বিষয়ে সিটি কর্পোরেশনের প্রশাসকের সাম্প্রতিক ঘোষণার চুলচেরা বিশ্লেষণ ও পর্যালোচনার লক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল শনিবার (৬ জুন) সকাল ১০টায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হবে।

‘গভীর নলকূপ ব্যবহারকারী আবাসিক সমবায় সমিতি-নারায়ণগঞ্জ’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে একই সাথে পবিত্র ঈদুল আজহা পরবর্তী ‘ঈদ পুনর্মিলনী’ও অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের আবাসিক এলাকার বাসিন্দারা গভীর নলকূপ ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন আইনি জটিলতা ও রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যা নিয়ে আন্দোলন করে আসছিলেন। সম্প্রতি সিটি কর্পোরেশনের প্রশাসকের পক্ষ থেকে এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা ও আশ্বাস প্রদান করা হয়েছে। মূলত প্রশাসকের সেই ঘোষণাগুলোর বিস্তারিত পর্যালোচনা এবং নাগরিক স্বার্থ রক্ষায় এর বাস্তবায়নের রূপরেখা নিয়ে সভায় আলোচনা করা হবে।

সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন, গভীর নলকূপের রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা নিরসনে প্রশাসকের সরাসরি উপস্থিতি ও বক্তব্য সাধারণ নগরবাসীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সভার মাধ্যমে ব্যবহারকারীদের দীর্ঘদিনের দাবি ও সমস্যার একটি স্থায়ী সমাধানের পথ প্রশস্ত হবে বলে তারা আশা প্রকাশ করছেন।

একই সাথে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দ ও নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ একে অপরের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন। আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102