বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ সুপার হাবিবুর রহমান জানেন কি ব‍্যবসায়ী সোহাগের অপহরণকারীরা আবারও তৎপর নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৯৩ 🪪

 

বক্তাবলীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফ্রী চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পেইন

মহান স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লাধীন বক্তাবলী ইউনিয়নে ফ্রী চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বক্তাবলী ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (৪ জুন) দিনব্যাপী কানাইনগর বেকারী মোড়স্থ দলীয় কার্যালয়ে এই চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বক্তাবলী ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাদশা মিয়ার সার্বিক তত্ত্বাবধানে এই ক্যাম্পেইনে এলাকার কয়েকশ’ রোগীকে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চোখের নানা সমস্যার চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা জীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর শাহাদাত বার্ষিকীতে কেবল আলোচনা সভা নয়, বরং আর্তমানবতার সেবায় তাঁর আদর্শকে ছড়িয়ে দিতেই এই ফ্রী চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মানুষের সেবা করা এবং তাদের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।”

কর্মসূচিতে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা দুলাল হোসেন, ইমান হোসেন, রহমত উল্লাহসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আয়োজকরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের সুচিকিৎসা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক ও মানবিক এই কার্যক্রমের জন্য স্থানীয় বাসিন্দারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দিনব্যাপী চলা এই ক্যাম্পেইনটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102