শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জিমখানা কে মাদকমুক্ত করতে পুরুষের পাশা পাশি  নারীদের ভূমিকা বেশি ছিলো – বিভা হাসান  নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুব সংগঠনের সভাপতির ওপর হামলা: সংবাদ সম্মেলনে বিচার দাবি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে টিটু ঢালীর অভিনন্দন ছাত্র রাজনীতির চর্চা ও নেতৃত্ব বিকাশে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার রাজনৈতিক কর্মশালা খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্খিত মুক্তি সম্ভব নয়- খেলাফত মজলিস নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন শান্তি-শৃঙ্খলা বিঘ্নিতকারীদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ : এসপি 

ফতুল্লায় ১৫০০ পুড়িয়া গাঁজাসহ মাদক কারবারি দম্পতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩৩০ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বিশেষ অভিযানে ১ হাজার ৫০০ পুড়িয়া গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৬টার দিকে ফতুল্লার দেওভোগ বাঁশমুলি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ বিল্লাল হোসেন (৩৫) ও তাঁর স্ত্রী আমেনা বেগম (২০)। তাঁরা ফতুল্লার দেওভোগ বাঁশমুলি এলাকার জনৈক আরিফের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। বিল্লাল হোসেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার সোহরাব খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) সনজিব জোয়াদ্দারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল বাঁশমুলি এলাকায় বিল্লাল হোসেনের ভাড়াকৃত শয়ন কক্ষে হানা দেয়। এ সময় ঘর তল্লাশি করে ১৫০০ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়, যার কাগজসহ মোট ওজন ৭ কেজি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়ায় থেকে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। উদ্ধারকৃত গাঁজাসহ তাঁদের হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে এবং অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102