শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ: মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জিমখানা কে মাদকমুক্ত করতে পুরুষের পাশা পাশি  নারীদের ভূমিকা বেশি ছিলো – বিভা হাসান  নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুব সংগঠনের সভাপতির ওপর হামলা: সংবাদ সম্মেলনে বিচার দাবি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে টিটু ঢালীর অভিনন্দন ছাত্র রাজনীতির চর্চা ও নেতৃত্ব বিকাশে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার রাজনৈতিক কর্মশালা খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্খিত মুক্তি সম্ভব নয়- খেলাফত মজলিস নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৭০ 🪪

নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন-এর সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম সদস্য ডা. মজিবুর রহমান।

শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠানো শুভেচ্ছা বার্তায় ডা. মজিবুর রহমান এই অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় ডা. মজিবুর রহমান বলেন, “নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী শিল্প ও বাণিজ্য নগরী। এই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের মতো একজন দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিত্বকে নারায়ণগঞ্জের দায়িত্ব প্রদান করা অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় সিদ্ধান্ত। আমরা বিশ্বাস করি, তার বলিষ্ঠ নেতৃত্বে নারায়ণগঞ্জের সুশাসন ও উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।”

তিনি আরও বলেন, “একজন চিকিৎসক নেতা হিসেবে আমি আশা করি, প্রতিমন্ত্রী মহোদয়ের বিশেষ তদারকির ফলে জেলার স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন ত্বরান্বিত হবে। সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সমন্বয় এবং মানোন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন। বিশেষ করে জেলার সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা নিশ্চিত করতে তার ভূমিকা হবে অগ্রগণ্য।”

ডা. মজিবুর রহমান আরও উল্লেখ করেন যে, শিল্পনগরী নারায়ণগঞ্জের সড়ক ও রেল যোগাযোগের উন্নয়নে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ আগে থেকেই কাজ করে আসছেন। এখন জেলার সামগ্রিক সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় উন্নয়ন প্রকল্পগুলোর গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিত হবে।

শুভেচ্ছা বার্তার শেষ অংশে ডা. মজিবুর রহমান প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালনে উত্তরোত্তর সফলতা কামনা করেন। তিনি প্রত্যাশা করেন, দল-মত নির্বিশেষে জেলার প্রকৃত উন্নয়নে প্রতিমন্ত্রী মহোদয় অভিভাবক সুলভ ও নিরপেক্ষ ভূমিকা পালন করবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102