শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুব সংগঠনের সভাপতির ওপর হামলা: সংবাদ সম্মেলনে বিচার দাবি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে টিটু ঢালীর অভিনন্দন ছাত্র রাজনীতির চর্চা ও নেতৃত্ব বিকাশে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার রাজনৈতিক কর্মশালা খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্খিত মুক্তি সম্ভব নয়- খেলাফত মজলিস নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন শান্তি-শৃঙ্খলা বিঘ্নিতকারীদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ : এসপি  প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের অভিনন্দন

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৩১ 🪪
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে থানা মজলিসে শুরা সদস্যদের দিনব্যাপী ‘দায়িত্বশীল শিক্ষা শিবির’ অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট (শুক্রবার) অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, এমপি
প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের দায়িত্বশীলদের যোগ্য, আদর্শবান ও দক্ষ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে সাধারণ মানুষের সেবায় নিবেদিত হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, নিজেদের ইসলামী আন্দোলনে সম্পৃক্ত রাখার পাশাপাশি পরিবারের সদস্যদেরও আদর্শের আলোকে গড়ে তুলতে হবে।
শিক্ষা শিবিরে পবিত্র কুরআন থেকে দরস পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আব্দুস সামাদ। বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মো. আব্দুর রব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির মমিনুল হক সরকার। মহানগরীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের সঞ্চালনায় উক্ত শিক্ষা শিবিরে রুকনদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী সেক্রেটারি প্রকৌশলী মো. মানোয়ার হোসাইন। এছাড়া মহানগরী সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোসাইন, মো. জাকির হোসেনসহ মহানগরী কর্মপরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শতাধিক দায়িত্বশীল নেতার অংশগ্রহণে দিনব্যাপী এই শিক্ষা শিবির সম্পন্ন হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102