শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ: মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জিমখানা কে মাদকমুক্ত করতে পুরুষের পাশা পাশি  নারীদের ভূমিকা বেশি ছিলো – বিভা হাসান  নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুব সংগঠনের সভাপতির ওপর হামলা: সংবাদ সম্মেলনে বিচার দাবি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে টিটু ঢালীর অভিনন্দন ছাত্র রাজনীতির চর্চা ও নেতৃত্ব বিকাশে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার রাজনৈতিক কর্মশালা খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্খিত মুক্তি সম্ভব নয়- খেলাফত মজলিস নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন

নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুব সংগঠনের সভাপতির ওপর হামলা: সংবাদ সম্মেলনে বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৩১ 🪪

নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন সৈয়দপুর আল আমিন নগর এলাকায় একটি সালিশি বৈঠক চলাকালীন আল আমিন নগর যুব সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম জনির ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় হামলাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে সৈয়দপুর আল আমিন নগর যুব সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হামলার বিস্তারিত বিবরণ তুলে ধরেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম জনি। এর আগে, গত ২৭ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে সংগঠনের কার্যালয়ের ভেতরেই এই হামলার ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলম জনি জানান, ঘটনার রাতে আল আমিন নগর যুব সংগঠন কার্যালয়ে স্থানীয় একটি বিরোধ মীমাংসার লক্ষ্যে দরবার সালিশ চলছিল। সালিশ চলাকালীন অভিযুক্ত মো: রাসেল (৩৫) আকস্মিকভাবে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং জনির ওপর চড়াও হন। এক পর্যায়ে রাসেল তার হাতে থাকা চায়ের কাপ দিয়ে জনির বুকে লক্ষ্য করে ঢিল মারেন, এতে তিনি আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে রাসেল ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ২/৩ জন মিলে জনিকে এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।

তিনি আরও অভিযোগ করেন, উপস্থিত স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। তবে চলে যাওয়ার সময় তারা জনিকে প্রাণনাশের হুমকি দিয়ে যায়।

এ ঘটনায় জাহাঙ্গীর আলম জনি বাদী হয়ে মো: রাসেলসহ অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সামাজিক দায়িত্ব পালন করতে গিয়ে নিজ কার্যালয়ে আমি হামলার শিকার হয়েছি। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে এই নক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102