শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে টিটু ঢালীর অভিনন্দন ছাত্র রাজনীতির চর্চা ও নেতৃত্ব বিকাশে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার রাজনৈতিক কর্মশালা খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্খিত মুক্তি সম্ভব নয়- খেলাফত মজলিস নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন শান্তি-শৃঙ্খলা বিঘ্নিতকারীদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ : এসপি  প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের অভিনন্দন সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ২ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড

খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্খিত মুক্তি সম্ভব নয়- খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ২২ 🪪

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক আব্দুল্লাহ ফরিদ বলেছেন, খেলাফত প্রতিষ্ঠা ছাড়া ভিন্নভাবে জাতির আকাঙ্খা পূরণ ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য খেলাফত মজলিসের প্রতিটি দায়িত্বশীলকে প্রতিটি পাড়া মহল্লায় দাওয়াতি কাজ জোরদার করতে হবে। ঘরে ঘরে ইসলামী আদর্শের কথা পৌঁছে দিতে হবে। দেশব্যাপী যে অস্থিরতা, দুর্নীতি ও খুনখারাপি চলে এর মূল কারণ হলো- রাষ্ট্রব্যবস্থা মানুষের মনগড়া মতো চলা, আইনের শাসন না থাকা। আল্লাহর দেওয়া বিধানকে পাশ কাটিয়ে মানুষের তৈরি আইনে কখনোই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ২৮ আগস্ট-২০২৬ ইং, শুক্রবার সন্ধা সাতটায় নারায়ণগঞ্জ শহরের জামতলাস্থ মজলিস কার্যালয়ে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান।

শাখা দায়িত্বশীলদের মাঝে উপস্থিত ছিলেন, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহআলম, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, প্রমুখ। সভায় মজলিস কমপ্লেক্স, ইসলামী ছাত্র মজলিসের জাতীয় ছাত্র কনভেনশন ও জুলাই সনদ বাস্তবায়নে খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102