বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৯৬ 🪪

এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ জেলা শাখা।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জের গাউছিয়া এলাকার সিলভার স্কাই রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক আহমাদ মুরসালিন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ও স্যার এফ রহমান হলের পাঠকক্ষ সম্পাদক ওয়াসির আল মাসতুর। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বাইতুল মাল সম্পাদক আলী হাসান তন্ময়।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, শিক্ষাজীবনে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

পরে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। অতিথিরা তাঁদের হাতে সম্মাননা পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।

কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাঁদের ভবিষ্যৎ শিক্ষা ও ক্যারিয়ার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102