শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের অভিনন্দন সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ২ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব প্রদান: মহানগর বিএনপি নেতা রেজা রিপনের অভিনন্দন নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ বিদ্যানিকেতনে বার্ষিক মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণ ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: নারায়ণগঞ্জে ডিসি-এসপির সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ বাংলাদেশ অর্থনীতির নিয়ন্ত্রণ হারানোর পথে, কঠিন পরীক্ষার মুখোমুখি সরকার কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া নারায়ণগঞ্জে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৭ 🪪

নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি ও সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন।

শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় দুলাল হোসেন বলেন, “নারায়ণগঞ্জ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর জেলা। এ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা সময়োপযোগী। আমরা আশা করি, তার সুযোগ্য নেতৃত্বে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের নাগরিক অধিকার সুরক্ষিত হবে এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে।”

তিনি আরও উল্লেখ করেন, শিল্প ও বাণিজ্য নগরী হিসেবে নারায়ণগঞ্জের অনেক সমস্যা ও সম্ভাবনা রয়েছে। প্রতিমন্ত্রী মহোদয়ের সরাসরি তদারকির ফলে জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত হবে এবং জনকল্যাণমূলক কাজে নতুন প্রাণসঞ্চার হবে। বিশেষ করে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত একটি শান্ত নারায়ণগঞ্জ গড়তে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে নগরবাসী প্রত্যাশা করে।

উল্লেখ্য, সম্প্রতি সরকারের এক সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন জেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করা হয়। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলার তদারকির দায়িত্ব পেয়েছেন সরকারের প্রভাবশালী এই প্রতিমন্ত্রী।

শুভেচ্ছা বার্তার শেষ অংশে দুলাল হোসেন প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন এই দায়িত্ব পালনে উত্তরোত্তর সফলতা কামনা করেন। তিনি প্রত্যাশা করেন, দল-মত নির্বিশেষে জেলার প্রকৃত উন্নয়নে প্রতিমন্ত্রী মহোদয় নিরপেক্ষ ও সাহসী ভূমিকা পালন করবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102