বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ২ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৮৫ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আটক দুই মাদকসেবীকে সামারি ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। বুধবার (২৬ আগস্ট) বিকেলে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত মোস্তারী এই রায় প্রদান করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে থানা এলাকায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক সেবনরত অবস্থায় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশ।

সাজাপ্রাপ্তরা হলেন— সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া মুন লাইট দক্ষিণ এলাকার মৃত নুর ইসলামের ছেলে মো. শাহপরান (৪২) এবং ২নং ঢাকেশ্বরী এলাকার আঃ রহিমের ছেলে বাবু (৩০)।

আদালত সূত্র জানায়, অপরাধ স্বীকার ও পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত মোস্তারী আসামি মো. শাহপরানকে ৩০ (ত্রিশ) দিনের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অপর আসামি বাবুকে ২০ (বিশ) দিনের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে তাকে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা পুলিশ সুপারের নির্দেশে আমাদের এই কঠোর অভিযান অব্যাহত রয়েছে। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে থানা পুলিশের এই কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

দণ্ডপ্রাপ্ত দুই মাদকসেবীকে সাজা পরোয়ানামূলে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102