বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১০০ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পলের রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জে ক্ষুদে কুরআনের পাখি মাদ্রাসার ছাত্র ও এতিমদের নিয়ে আজ বুধবার বাদ এশা দোয়ার আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ডিজিটাল প্রচারণা কমিটির যুগ্ন-আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সাবেক সভাপতি এস. আলম ইসরাৎ।

সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে একটি হাসপাতালে পিত্ত-থলির অস্ত্রোপচার করা হয় কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পলের। তাই তার আশু রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।

এই সময় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে বিশেষ দোয়া করা হয় এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক ডক্টর আব্দুল মঈন খান (এমপি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে মনোনীত হওয়ায় শোকরানা আদায় করে দোয়া করা হয়। উল্লেখ্য যে, সম্প্রতি এস. আলম ইসরাৎ তার দাদার নামে প্রতিষ্ঠিত বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের পুনঃরায় সভাপতি মনোনীত হয়েছেন।

দোয়ায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, নারায়ণগঞ্জ মহানগর সাইবার ইউজার দল নেতা মো: আল আমীন, এস. আলম আয়ান সহ জেলা ও মহানগরের অন্যান্য জাতীয়তাবাদী অনলাইন এক্টিভিস্টগণ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102