শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১৭নং ওয়ার্ড বিএনপির মিলাদ মাহফিল ও নেওয়াজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২২৯ 🪪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১৭নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান -এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ওদোয়া নেওয়াজ বিতরণ।

বুধবার (৩ জুন) নয়াপাড়া বিএনপির কার্যালয়ে ১৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো: ফারুক আহমেদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসান, ১৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শহিদ হোসেন, ১৭ নং ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ,শহর বিএনপি নেতা নুরুল হক দীপু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক নেতা রাসেল আহমেদ, বিএনপি নেতা তাজউদ্দিন, আফজাল হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির এক অবিস্মরণীয় নাম। তাঁর আদর্শ ধারণ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।

শেষে দেশ, জাতি এবং মরহুম জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102