শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস নারায়ণগঞ্জে জুলাই শহিদদের প্রতি জেলা পুলিশের গভীর শ্রদ্ধা নারায়ণগঞ্জে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জামায়াত নেতা আবদুল জব্বারের বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত “জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে” — মুমিনুল হক সরকার জুলাই হত্যাকারীদের বিচার এ দেশের মাটিতেই হবে: এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব  ৫০ হাজার মানুষের কান্না ছুঁয়ে দিলেন সজীব: জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তির ছোঁয়া ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রাশেদ গ্রেপ্তার ঐতিহাসিক ১৬ জুলাই: শহীদদের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করলেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন মদনগঞ্জে কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল

সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৫৮ 🪪

সারাদেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাছাই হয়ে আসা চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’ এর ফাইনাল খেলা বড় পর্দায় উপভোগ করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো: আজহারুল ইসলাম মান্নান।

সোনারগাঁওয়ে আয়োজিত এই বিশেষ আয়োজনে ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত শিক্ষার্থীদের সাথে সরাসরি খেলার উত্তেজনা ভাগ করে নেন জেলা প্রশাসক ও সংসদ সদস্য। তারা শিক্ষার্থীদের খেলাধুলার গুরুত্ব, শৃঙ্খলা ও টিমওয়ার্ক সম্পর্কে উৎসাহমূলক বক্তব্য রাখেন।

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ তৈরি ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুপ্রেরণা দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান। বড় পর্দায় ফাইনাল দেখার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাথমিক স্তর থেকেই যদি শৃঙ্খলা ও প্রতিযোগিতার মানসিকতা গড়ে ওঠে, তাহলে ভবিষ্যতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করবে।”

এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102