বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা

জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৯৩ 🪪

সাংবাদিকদের সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আজীবন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন – (VSHRO)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাড. শাহানাজ জামান।

শনিবার সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে মনোনয়ন ফর্ম তুলে দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আলমগীর গনি ও কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন।

একই অনুষ্ঠানে মানবাধিকার ও ভিকটিম সাপোর্টে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে VSHRO এর ৭ জন সদস্যকে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন VSHRO-এর উপদেষ্টা মোঃ মতিউর রহমান মুক্তি, কেন্দ্রীয় মহাসচিব সাফায়েত সারদীন, সহ-যুগ্ম সম্পাদক মোঃ রায়হান আহম্মেদ ভূইঁয়া, অর্থ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, ত্রান ও পুনর্বাসন সম্পাদক মোঃ মঞ্জুর আহমেদ মুন্না ও নির্বাহী সদস্য মোঃ সিনাফি এবং জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সম্পাদক এম.এ আকাশ, সহকারী মহাসচিব প্রিয়াংকা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মোঃ রাব্বি মোল্লা, সিলেট বিভাগ সভাপতি আজিজুর রহমান জয়নাল, কুমিল্লা বিভাগ সভাপতি শরীফ হোসেন ও ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ প্রমুখ।

মনোনয়ন গ্রহণের পর অ্যাড. শাহানাজ জামান বলেন, “সাংবাদিকতা ও মানবাধিকার একে অপরের পরিপূরক। ভিকটিমদের পাশে দাঁড়ানো এবং সত্য প্রকাশের এই যাত্রায় জাতীয় সাংবাদিক সংস্থার সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত।”

VSHRO পরিবারের পক্ষ থেকে সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় সাংবাদিক সংস্থাকে নিরন্তর ধন্যবাদ জানিয়েছেন। নেতারা বলেন, এই স্বীকৃতি মানবাধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করতে তাদের আরও উৎসাহিত করবে।

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত আরোও অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102