রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১২৮ 🪪
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ পালন করা হয়েছে।
​গতকাল (১৯জুন ) কলেজ প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
​বৃক্ষরোপণ ও বিতরণ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এ সময় তিনি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেন।
​কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি অমিত হাসান এবং মহানগরী সেক্রেটারি আমজাদ হোসেন।
​এ সময় কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ছাত্রসমাজকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে এবং প্রত্যককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে।”
​অনুষ্ঠানে তোলারাম কলেজ শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে নেতৃবৃন্দ তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন হওয়ার এবং বৃক্ষরোপণ অভিযানকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102