শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার গভীর নলকূপের ট্যাক্স নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল: সিটি প্রশাসক সাখাওয়াত  ১৩ বছরেও মেলেনি চার্জশিট: ত্বকী হত্যার ১৫৯ মাস উপলক্ষে কাল আলোক প্রজ্বালন কর্মসূচি নজরুল জয়ন্তী উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর আলোচনা সভা  সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার; পাঠানো হলো আদালতে “বাবাকে পিটিয়ে হত্যার বিচার চাই”  শিশু কন্যা ওয়াকিয়ার আর্তনাদ  সোনারগাঁয়ে তুচ্ছ বিরোধের জেরে অন্তঃসত্ত্বা নারীকে পেটে লাথি, যুবককে কুপিয়ে রক্তাক্ত সামাজিক অধিকার ফোরাম আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে নারায়ণগঞ্জে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ‘জাকির খান পাওয়ার ফোর্স’-এর উদ্যোগে দোয়া মাহফিল 

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ‘জাকির খান পাওয়ার ফোর্স’-এর উদ্যোগে দোয়া মাহফিল 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২৬২ 🪪

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বাদ জোহর নগরীর চাষাঢ়া বালুর মাঠ এলাকায় ‘জাকির খান পাওয়ার ফোর্স’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

 

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক ও এনায়েতনগর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী সুমন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি এবং জেলা ও মহানগর বিএনপি নেতা জাকির খান। যুবদল নেতা পারভেজ মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিল বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এরশাদ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুবদল নেতা পারভেজ মল্লিক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব রাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 অতিথিরা বক্তব্যে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক। ১৯৭১ সালের ২৬শে মার্চ তাঁর স্বাধীনতার ঘোষণা যেমন দিশেহারা জাতিকে যুদ্ধের অনুপ্রেরণা জুগিয়েছিল, তেমনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে তিনি ধ্বংসস্তূপ থেকে আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করেছিলেন। তিনি এদেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করেছিলেন।”

 

তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদই আমাদের প্রকৃত পরিচয়। তাঁকে শারীরিকভাবে হত্যা করা হলেও তাঁর আদর্শকে এদেশের মানুষের হৃদয় থেকে মুছে ফেলা অসম্ভব। শহীদ জিয়ার সেই আদর্শকে বুকে ধারণ করেই আমাদের আগামীর পথ চলতে হবে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে সফল করতে হবে।”

 

আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী পেশাজীবী শ্রমিক দলের সভাপতি মো. সেলিম মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের সভাপতি মো. রতন হোসেন, ঢাকা দক্ষিণ সাবেক যুবদল নেতা মো. কামাল আহমেদ এবং মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঋষিকেশ মন্ডল মিঠু।

 

আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক আমির হোসেন ব্যাপারী, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান রাজ, কুয়েত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাঈদ রহমান সাঈদী এবং ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ। জাকির খান পাওয়ার ফোর্সের পক্ষে মো. রায়হানসহ ‘জাকির খান পাওয়ার ফোর্স’-এর বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102