বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় আগুনে নিহত ৫ প্রবাসীর মরদেহ আনতে সব ধরনের সহায়তার আশ্বাস ইউএনও’র জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নারায়ণগঞ্জে গ্রাফিতি উদ্বোধন  নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহবায়ক টিটু ঢালি, হারুন সদস্য সচিব সোনারগাঁ হবে আগামীর বাংলাদেশের উদাহরণ: এমপি পুত্র সজীব নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ’ স্লোগানে বর্ণাঢ্য বৃক্ষমেলা ও অভিযান শুরু ঢাবি শিক্ষার্থী পলিনের শিক্ষায় সহায়তায় এগিয়ে এলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক দেশ বিক্রি হবে না, জুলাইয়ের চেতনা বৃথা যেতে দেব না’: নারায়ণগঞ্জে বাসদের পথসভা নারায়ণগঞ্জে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদ: প্রধানমন্ত্রীর কাছে নাগরিক অধিকার ফোরামের স্মারকলিপি কার্ডের উছিলা দিয়ে জুলাই সনদ রুখে দেওয়া যাবে না’: মাওলানা আবদুল জব্বার

নারায়ণগঞ্জে নাসিকের বর্জ্যবাহী ট্রাকের নিচে পিষ্ট হয়ে ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪৮৫ 🪪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) একটি বর্জ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী দুই নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ছয়টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) ও কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জিলানী চাঁদপুরের মতলব উত্তর থানার মুক্তিকান্দি গ্রামের নান্নু খন্দকারের ছেলে এবং মাসুম পটুয়াখালীর দশমিনা থানার চাঁদপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে। তারা দু’জনই নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মোটরসাইকেল আরোহী ওই দুই ব্যক্তি এবং নাসিকের বর্জ্যবাহী ট্রাকটি একই দিকে যাচ্ছিল। দশপাইপ এলাকায় পৌঁছালে তারা ট্রাকের চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ্ আলম জানান, “নিহতরা একটি মোটরসাইকেলে ছিলেন। কেউ বলছেন ট্রাকটি পেছন থেকে ধাক্কা দিয়েছে, আবার কেউ বলছেন ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা ঘাতক ট্রাকটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছেন।”

দুর্ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

দুই নেতার এমন আকস্মিক মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102