বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকতায় বিশেষ অবদানে ‘গুণী সাংবাদিক সম্মাননা স্মারক’ পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর ও আহত ১০ নারায়ণগঞ্জে বিপিএইচসিডিএ-এর সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উদ্যোগে  কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন  নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: জনগণের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নারায়ণগঞ্জ সদর ডাকঘরে ‘স্মার্ট সার্ভিস পয়েন্ট’ বন্ধ: চরম ভোগান্তিতে গ্রাহক, নেপথ্যে ব্যক্তিগত স্বার্থের অভিযোগ নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মনোনীত হলেন এড. আবু আল ইউছুফ খান টিপু ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মাদক ব্যবসায়ী রাজ্জাক ও আয়েশার

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নারায়ণগঞ্জে গ্রাফিতি উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৬৮ 🪪
নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে এর তাৎপর্য তুলে ধরতে গ্রাফিতির উদ্বোধন করা হয়েছে। 
মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ মাসদাইর এলাকায় কেন্দ্রীয় ঈদগাঁ সংলগ্ন দেয়ালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এ গ্রাফিতির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মো. আবদুল জব্বার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, “৫ আগস্ট বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। সেই প্রেক্ষাপটে জুলাইকে স্মরণ ও ধারণ করার লক্ষ্যেই এই গ্রাফিতি নির্মাণ করা হয়েছে। এখানে ‘গণরায় বন্দি কেন’—এই প্রশ্ন তুলে ধরা হয়েছে। আমরা সরকারের কাছে বলতে চাই, গণভোটের মাধ্যমে গণরায়ের প্রতিফলন না হলে সারা দেশে এই গণরায়ের গ্রাফিতিকে কেন্দ্র করে আন্দোলন গড়ে তোলা হবে। আমরা আশা করি, এই গ্রাফিতি ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের উত্থান রোধে মানুষকে সচেতন করবে।”
তিনি আরও বলেন, “এই গ্রাফিতি নারায়ণগঞ্জের মানুষকে ভবিষ্যতে দেশের স্বার্থে গণতান্ত্রিক আন্দোলনে উদ্বুদ্ধ করবে।”
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ, শহীদদের আত্মত্যাগের স্মৃতি তুলে ধরা এবং গণআকাঙ্ক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন এবং মহানগর প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল হাফেজ আব্দুল মোমিন।
এ সময় মহানগরী জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102