শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ফতুল্লার পশ্চিম কায়েমপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার চৌরঙ্গী ফ্যান্টাসী ইকো পার্ক সংরক্ষণ করে আইসিটি নির্মাণের দাবি: জেলা প্রশাসককে স্মারকলিপি

ঢাবি শিক্ষার্থী পলিনের শিক্ষায় সহায়তায় এগিয়ে এলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১০২ 🪪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) মাস্টার্স বর্ষের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিন খানের শিক্ষার স্বপ্ন পূরণে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে পলিন খানের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে শিক্ষা চালিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাকে সম্মান জানিয়ে এই উদ্যোগ গ্রহণ করে জেলা প্রশাসন।

অনুদান গ্রহণকালে আবেগাপ্লুত পলিন খান জানান, একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী হিসেবে তার পড়াশোনার পথ মোটেও সহজ নয়। তিনি বলেন, “দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় আমার পড়াশোনার জন্য ব্রেইল বই, ব্রেইল পেপার, অডিও রেকর্ডার ও টকিং কম্পিউটারের মতো বিশেষ সরঞ্জামের প্রয়োজন হয়। এসব শিক্ষা সামগ্রী অত্যন্ত ব্যয়বহুল এবং আমার পরিবারের পক্ষে এগুলো সংগ্রহ করা খুবই দুঃসাধ্য ছিল।”

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির তার শিক্ষার খোজঁখবর নেন এবং পাশে থাকার আশ্বাস প্রদান করেন। অনুদান প্রদানকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102