শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ফতুল্লার পশ্চিম কায়েমপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহবায়ক টিটু ঢালি, হারুন সদস্য সচিব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১০৭ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. আরিফুল ইসলাম টিটু ঢালিকে আহবায়ক এবং হারুন ভূইয়াকে সদস্য সচিব মনোনীত করে ৯১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এই কমিটির মাধ্যমে নারায়ণগঞ্জে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় তৃণমূল পর্যায়ে মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতীয়তাবাদী আদর্শকে ছড়িয়ে দিতে এই কমিটি কাজ করবে।

কমিটি ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত আহবায়ক আরিফুল ইসলাম টিটু ঢালি সংবাদমাধ্যমকে বলেন, “আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা নারায়ণগঞ্জে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার আদায়ের আন্দোলনে মুক্তিযুদ্ধের প্রজন্ম দল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।”

তিনি আরও বলেন, “খুব দ্রুত পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যদের নিয়ে আমরা সাংগঠনিক সভা করব এবং নারায়ণগঞ্জের প্রতিটি ইউনিটে দলকে সুসংগঠিত করার উদ্যোগ নেব।”

নারায়ণগঞ্জ জেলা শাখার এই নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেন, টিটু-হারুন জুটির নেতৃত্বে নারায়ণগঞ্জে মুক্তিযুদ্ধের প্রজন্ম দল একটি শক্তিশালী সংগঠনে পরিণত হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102