শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার চৌরঙ্গী ফ্যান্টাসী ইকো পার্ক সংরক্ষণ করে আইসিটি নির্মাণের দাবি: জেলা প্রশাসককে স্মারকলিপি ঝটিকা মিছিলের পরিকল্পনার অভিযোগে ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শান্ত গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা: পলাতক আসামিদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে নারায়ণগঞ্জের ‘RoboBee Innovators’ বন্ধু ফজলুল হক মিলন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ডা. মজিবুর রহমানের অভিনন্দন জমি বিরোধে বন্দর বেজেরগাঁওয়ে ব্যবসায়ী ও পরিবারের ওপর হামলার অভিযোগ ​‘শুধু ক্যারিয়ার নয়, মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান’- মাওলানা আবদুল জব্বার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মূল লক্ষ্য: মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল 

নারায়ণগঞ্জে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ’ স্লোগানে বর্ণাঢ্য বৃক্ষমেলা ও অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৯৯ 🪪

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে চাষাড়ার শহীদ জিয়া হল প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে শহীদ জিয়া হল প্রাঙ্গণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আবুল কালাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজ বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিককে অন্তত একটি করে ফলদ, বনজ ও ওষুধি গাছ লাগানোর আহ্বান জানাই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, মহানগর বিএনপির সদস্য সচিব জনাব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং ঢাকা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জনাবা শারমীন আক্তার।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে পরিবেশ সংরক্ষণে বৃক্ষের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ অভিযানে শামিল হওয়ার অনুরোধ করেন। বিশেষ করে প্লাস্টিক দূষণ রোধ ও বনায়ন বৃদ্ধির মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বৃক্ষরোপণ অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বৃক্ষমেলার মাধ্যমে সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে উন্নত জাতের চারা পৌঁছে দেওয়া এবং তাদের সচেতন করাই আমাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলা প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। চাষাড়ার শহীদ জিয়া হল প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও শোভাবর্ধক চারা নিয়ে অসংখ্য নার্সারি অংশ নিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102