বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অর্থনীতির নিয়ন্ত্রণ হারানোর পথে, কঠিন পরীক্ষার মুখোমুখি সরকার কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া নারায়ণগঞ্জে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বাসদের শ্রদ্ধা নিবেদন  স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না—ফুলবাড়ী দিবসের আহ্বান বদলায় নাই, বদলাবে না ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর

নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৫৪ 🪪

নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। শনিবার (২০ জুন) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম তমাল আহমেদ নিপু (৪০)। তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন পাইকপাড়া (২৩২/১ শাহসুজা রোড) এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমানের নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত নিপুর বিরুদ্ধে গত ২২ মে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি নিয়মিত মামলা (মামলা নং-৩৯) রুজু করা হয়েছিল। উক্ত মামলায় দীর্ঘ দিন ধরে পলাতক থাকার পর গতকাল তাকে জিমখানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সদর মডেল থানা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত নিপু একজন পেশাদার অপরাধী। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় একটি মাদক মামলাও রয়েছে। নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি নাশকতামূলক ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে আজ রবিবার সংশ্লিষ্ট আইনে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রুখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান সর্বদা অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102