শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস নারায়ণগঞ্জে জুলাই শহিদদের প্রতি জেলা পুলিশের গভীর শ্রদ্ধা নারায়ণগঞ্জে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জামায়াত নেতা আবদুল জব্বারের বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত “জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে” — মুমিনুল হক সরকার জুলাই হত্যাকারীদের বিচার এ দেশের মাটিতেই হবে: এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব  ৫০ হাজার মানুষের কান্না ছুঁয়ে দিলেন সজীব: জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তির ছোঁয়া ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রাশেদ গ্রেপ্তার ঐতিহাসিক ১৬ জুলাই: শহীদদের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করলেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন মদনগঞ্জে কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল

তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১১৩ 🪪

নারায়ণগঞ্জের বাণিজ্যিক কেন্দ্র নিতাইগঞ্জ এবং পরিবহন সেক্টরকে মাদক ও সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজপথে নেমেছে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। রোববার (২১ জুন) বিকেলে সংগঠনের কার্যালয় থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে গিয়ে শেষ হয়।

প্রতিবাদ মিছিল শেষে আয়োজিত সমাবেশে সংগঠনের সাংগঠনিক সম্পাদক শিকদার বাপ্পী চিশতী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রধান লক্ষ্য হচ্ছে দেশকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা। তাঁর সেই দিক-নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা নিতাইগঞ্জ ও পরিবহন সেক্টরকে অপরাধমুক্ত করতে দিনরাত কাজ করে যাচ্ছি। আমাদের স্লোগানই হলো—দেশনায়ক তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জের পরিবেশ!”

সাম্প্রতিক কিছু অভিযোগ ও অপপ্রচারের কড়া জবাব দিয়ে বাপ্পী চিশতী বলেন, “গতকাল একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শহীদ ও আমাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এমনকি একটি পত্রিকায় ‘টর্চার সেল’ নিয়ে কাল্পনিক সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই—টর্চার সেল কী জিনিস, তা আমাদের জানা নেই। আমি নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি ও জেলা পুলিশ সুপার মহোদয়কে অনুরোধ জানাবো, আপনারা তদন্ত করে দেখুন। যদি আমাদের কোনো টর্চার সেল থাকে, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নিন। কিন্তু যারা মাদক বিক্রেতাদের আড়াল করতে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের সফল হতে দেওয়া হবে না।”

মাদক ব্যবসায়ীদের চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “শরীরে একবিন্দু রক্ত থাকতে নিতাইগঞ্জ ও ট্রাক স্ট্যান্ডে কোনো মাদক ব্যবসায়ীকে ঠাঁই দেওয়া হবে না। যারা অপপ্রচার চালিয়ে আমাদের আন্দোলন থামিয়ে দিতে চান, তারা জেনে রাখুন—মাদকের বিরুদ্ধে আমাদের এই লড়াই আরও কঠোর হবে। আমরা মাদক মুক্ত নিতাইগঞ্জ ও সুশৃঙ্খল ট্রাক স্ট্যান্ড গড়তে বদ্ধপরিকর।”

মাদকবিরোধী এই প্রতিবাদ মিছিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মালেক সরদার, সহ-সভাপতি লুৎফর রহমান মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্তান প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ খন্দকার।

আরও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দিন টিপু, দপ্তর সম্পাদক রহমত উল্লাহ রাজীব, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিক, প্রচার সম্পাদক পায়েল হোসেন আকাশ, সহ-সমাজকল্যাণ সম্পাদক ইব্রাহিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুক্তার খন্দকার এবং নির্বাহী সদস্য হান্নানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকবৃন্দ। বক্তারা আগামী দিনে নিতাইগঞ্জের বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102