মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নিযুক্ত হলেন অ্যাড.আসমা হেলেন বিথী পদ্মা ডিপোতে সশস্ত্র মহড়া: সিসিটিভি ফুটেজ দেখে পর্যালোচনার দাবি ছাত্রদলনেতা ইরফানের ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা জোর করে প্রিপেইড মিটার লাগালে দায় বিদ্যুৎ বিভাগের’— নারায়ণগঞ্জে ডিপিডিসিকে বিশিষ্টজনদের হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে নারায়ণগঞ্জে ‘জুলাইয়ের দায়বদ্ধতা’ শীর্ষক সংস্কৃতি সমাবেশ আড়াইহাজারে মাছ ধরতে গিয়ে মিলল থানার লুন্ঠিত শটগান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ: ছাত্রদল নেতা সাইদুরের মশাল মিছিল ফতুল্লায় নীলা আক্তার কর্তৃক নির্যাতনের শিকারে ফতুল্লা থানায় অভিযোগ বিসিক চেয়ারম্যান বেনজির আহমেদ টিটুকে তারাবো পৌর যুবদল ও বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা

বন্দর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৩১ 🪪

নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বন্দর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন’-এর এক বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে এই অরাজনৈতিক শিক্ষামূলক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন ও শিশুদের মেধা বিকাশে কিন্ডারগার্টেনগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বন্দর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের সাবেক অতিরিক্ত সচিব (অর্থ) ও বিশিষ্ট অভিনেতা পীরজাদা শহীদুল হারুন।

প্রধান অতিথির বক্তব্যে পীরজাদা শহীদুল হারুন বলেন, “শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের শিক্ষার মজবুত ভিত্তি তৈরিতে কিন্ডারগার্টেন স্কুলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষকদের উচিত শিশুদের শুধু পাঠ্যবই নয়, বরং মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতায় গড়ে তোলা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার প্রসারে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে সাধুবাদ জানান।

অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ বোরহান উদ্দীন, আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান শাহরিয়ার মোহাম্মদ মারুফ, সংগঠনের উপদেষ্টা হাজী মোঃ আলী হোসেন, সমাজসেবক মোঃ হাবিবুর রহমান এবং উপদেষ্টা মোঃ আবু তাহের। এছাড়াও উপস্থিত ছিলেন হাবিব উল্লাহ্ সরকার, মোহাম্মদ আলী, মোঃ আলী আশরাফ এবং সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাসান কবিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হাসিনা রহমান সিমু, কলরব মডেল একাডেমীর সিনিয়র শিক্ষক মেহেরুন নেসা মিতু এবং প্রাইম কিন্ডারগার্টেনের সিনিয়র শিক্ষক রুজিনা আক্তার।

সভাপতির বক্তব্যে মোঃ সিদ্দিকুর রহমান বলেন, “বন্দর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে সব সময় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে উপজেলার প্রতিটি শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলা।”

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বৃত্তি পরীক্ষা ২০২৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102