সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ১৬নং ওয়ার্ড যুবদল নেতা ফয়সালের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ছাত্রকে পিটিয়ে জখম: অভিযুক্ত ১০ বছরের সাজাপ্রাপ্ত যুবদল নেতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সদর থানায় জোসেফের দিনব্যাপী কর্মসূচি পালন বিসিবি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান নাঃগঞ্জ জেলার পর এবার ঢাকা বিভাগের মধ্যেও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (সপ্রাবি) মনোনীত হয়েছেন আবুল বাশার মিয়া নিতাইগঞ্জ থেকে আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম জহির গ্রেপ্তার বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা ও মিশুক শ্রমিক ইউনিয়ন নিবন্ধিত; প্রশাসনকে অবহিত জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

মে দিবসে নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষকে শাহজাহান প্রধানের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৯৫ 🪪

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলসহ সারাদেশের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহজাহান প্রধান।

মঙ্গলবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই সংহতি প্রকাশ করেন। বার্তায় তিনি ১৮৮৬ সালের পহেলা মে শিকাগোর হে মার্কেটে আত্মদানকারী বীর শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শুভেচ্ছা বার্তায় শাহজাহান প্রধান বলেন, “শ্রমিকরাই দেশ ও জাতির উন্নয়নের মূল কারিগর। তাদের অক্লান্ত পরিশ্রমেই সচল থাকে দেশের অর্থনীতির চাকা। মহান মে দিবস আমাদের অধিকার আদায়ের প্রেরণা দেয়। শত বছরের সেই বীরত্বপূর্ণ আত্মত্যাগ আজ আমাদের শিখিয়েছে যে, ঐক্যবদ্ধ শক্তি ছাড়া শ্রমিকের প্রকৃত মুক্তি ও মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব নয়।”

তিনি শ্রমিকদের বর্তমান জীবনমান ও চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বলেন, “বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। মে দিবসের এই দিনে আমাদের প্রধান দাবি হবে—শ্রমিকদের জন্য সম্মানজনক ন্যূনতম মজুরি নিশ্চিত করা, কর্মক্ষেত্রে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক উপায়ে ট্রেড ইউনিয়ন করার অধিকার রক্ষা করা। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, আর শিল্প বাঁচলে দেশ বাঁচবে।”

নারায়ণগঞ্জের শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় বাংলাদেশ লেবার ফেডারেশন সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে উল্লেখ করে তিনি আরও বলেন, “শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রাখাই শিল্পের উন্নতির চাবিকাঠি। তবে শ্রমিকের ন্যায্য পাওনা ও অধিকারের প্রশ্নে কোনো আপস করা হবে না। আসুন, মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা একটি শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই।”

পরিশেষে তিনি নারায়ণগঞ্জের সকল কল-কারখানা ও শ্রমজীবী মানুষের উত্তরোত্তর সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102